
অন্ধবিশ্বাস, অতিপ্রাকৃতিক অনুভূতি আর যুক্তিবাদী মানসিকতার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়ে নির্মিত হতে যাচ্ছে ছোট সিনেমা ‘দেবী’। ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত শ্রাবণী ফেরদৌসের চিত্রনাট্য ও পরিচালনায় শেরপুরের গারো পাহাড় এলাকার মনোরম ও বৈচিত্র্যময় একাধিক লোকেশনে ছবিটির আনুষ্ঠানিক দৃশ্যধারণ শেষ হয়েছে।
বাংলাদেশের ১০টি বৈচিত্র্যময় অঞ্চলে ১০টি ছোট সিনেমা নির্মাণের বিশেষ উদ্যোগ নিয়েছে ‘চলো ঘুরে আসি’।
এই পর্যটন ও সংস্কৃতিবিষয়ক প্রজেক্টেরই অন্যতম অনুষঙ্গ হিসেবে শেরপুরকে ক্যানভাস করে নির্মিত হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের এই চলচ্চিত্রটি।
পুরো আয়োজনটির সার্বিক পরিবেশনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছে প্রোডাকশন হাউজ ৩৬০ ডিগ্রি সিনেমা।
‘দেবী’র মূল দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দুই নতুন মুখ- মুবতাসিম আহসান ইনান এবং পিয়াতা ওম। গল্পে টাইটেল রোল বা ‘দেবী’ চরিত্রে দেখা যাবে পিয়াতা ওমকে।
উল্লেখ্য, অভিনয়ভিত্তিক জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ফেস অব টুমোরো’ (Face of Tomorrow)-র প্রতিযোগীদের মধ্য থেকে নিজেদের অভিনয়দক্ষতা প্রমাণের মাধ্যমে মূল দুটি চরিত্রের জন্য নির্বাচিত হন ইনান ও পিয়াতা ওম।
চলচ্চিত্রটির প্রেক্ষাপট নিয়ে পরিচালক শ্রাবণী ফেরদৌস জানান, “মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং অন্ধবিশ্বাসের সূক্ষ্ম সীমানাকে কেন্দ্র করে ‘দেবী’র গল্প সাজানো হয়েছে।
গল্পের মেজাজ ও প্রয়োজনীয় রহস্যময় আবহ ফুটিয়ে তুলতে শেরপুরের গারো পাহাড়ের বৈচিত্র্যময় লোকেশনগুলো ভীষণ সহায় ভূমিকা রাখছে। অভিনয়ে যেমন নতুনত্বের ছোঁয়া রয়েছে, তেমনই নির্মাণেও আমরা আন্তর্জাতিক মান ধরে রাখার চেষ্টা করছি।”
প্রযোজনা সংস্থা ‘মার্কেটার্স ৩৬০ ডিগ্রি’ সূত্রে জানা গেছে, শেরপুরের গারো পাহাড়ের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ শেষ করে দ্রুতই পোস্ট-প্রোডাকশনের কাজ সম্পন্ন করা হবে।
এরপর আনুষ্ঠানিকভাবে ছোট সিনেমাটি মুক্তি পাবে ‘চলো ঘুরে আসি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং নাগরিক টেলিভিশনে।
এতে অভিনয় করেছে মূল চরিত্রের নায়িকার ভূমিকায় পিয়াতা ওম এবং নায়কের ভূমিকায় মুবতাসিম আহসান ইনানসহ তার বন্ধুদের ভূমিকায় জেরিন, আরিফ, সিনথিয়া, স্রাব্দী এবং পুরোহিতের ভূমিকা রয়েছে স্থানীয় কোচ নেতা যুগল কিশোর কোচ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...