
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।এর আগে গেল বছরের ৪ নভেম্বর (সোমবার) বিকেলে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন সদস্যের জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত ওই কমিটিতে আহ্বায়ক করা হয় বিলুপ্ত জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী, যুগ্ম-আহবায়ক সিরাজুল ইসলাম ও সদস্য সচিব করা হয় আব্দুল আওয়াল চৌধুরীকে।
এদিকে জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল আংশিক আহ্বায়ক কমিটিতে না থাকায় দলটির একটি অংশে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
আবার ওই আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত হওয়ায় মাহমুদুল হক রুবেলের অনুসারীদের মাঝে আনন্দ উল্লাস শুরু হয়। রাতেই রুবেল অনুসারীরা শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণসহ আনন্দ মিছিল করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...