
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুর জেলা সদর হাসপাতালের বহুল প্রতীক্ষিত আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। দীর্ঘদিন লোকবল সংকটের কারণে অচল থাকা ১০ শয্যার এই ইউনিটটি রবিবার উদ্বোধন করা হয়।
রবিবার (১৪ জুন) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি আইসিইউ ইউনিটের উদ্বোধন ঘোষণা করেন। পরে বিকাল সাড়ে ৩টায় হাসপাতালের নবম তলায় ফিতা কেটে ইউনিটটির উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় জেলা সিভিল সার্জন ডা. মো. শাহিন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিয়া, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, করোনাকালে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ভবন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করে আইসিইউ ইউনিটটি তৈরি করা হলেও জনবল সংকটের কারণে এটি চালু করা সম্ভব হয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...