
শাহরিয়ার মিল্টন ,শেরপুর : শেরপুর সীমান্তের বালুদস্যু ‘ডন মাসুদ’ ওরফে ‘বালু মাসুদ’ দীর্ঘ দিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও অবশেষে র্যাবের জালে ধরা পড়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে এলাকায় দাপটের সঙ্গে ঘোরাফেরা করেন।
এরপরও সম্প্রতি হঠাৎ আত্মগোপনে চলে যান তিনি। অবৈধ বালু উত্তোলন ও জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজ তৈরি করে বালু পাচার এবং সাংবাদিকদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় র্যাব-১৪ গতকাল রাতে তাকে গ্রেফতার করে আজ রোববার সকালে শ্রীবরদী থানায় হস্তান্তর করেন।
এদিকে বালু মাসুদের উপযুক্ত বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থী, পরিবেশবাদী ও সচেতন নাগরিক মানববন্ধন করেন।
ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকুর নেতৃত্বে মানববন্ধনে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সুলতান মাহমুদ, শাকিল, ইসমাইল, শাকিল হাসান, মনিরুজ্জামান মনির, সাজ্জাদ হোসেন, মাজহারুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় তারা ডন মাসুদসহ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। তারা গারো পাহাড় রক্ষায় এসব বালুখেকো, ভূমি-খেকোদের উপযুক্ত শাস্তি চান।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, অবৈধ বালু ব্যবসায়ী মাসুদকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...