
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর পৌরসভা দল। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্মরণকালের সর্বোচ্চ দর্শকের উপস্থিতিতে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শেরপুরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জিপি খন্দকার মাহবুবুল আলম রকীব, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী ও আবু রায়হান রুপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা , জেলা ফুটবল ফেডারেশনের (বাফুফে) আহ্বায়ক মো. কামাল হোসেনসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি টুর্নামেন্টে সেরা খেলোয়াড়, ম্যাচসেরা ও সর্বোচ্চ গোলদাতাকেও পুরস্কৃত করা হয়।
এ ছাড়া দর্শকদের জন্য বিনা মূল্যে কুপনের মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ রাখা হয়। লটারিতে নির্বাচিত সেরা ১০ দর্শককে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে প্রথম পুরস্কার ছিল একটি বাইসাইকেল এদিকে ফাইনাল ঘিরে স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।
অনেক দর্শক ।গ্যালারিতে জায়গা না পেয়ে মাঠের ভেতরে প্রবেশ করে খেলা উপভোগ করেন।ফাইনাল ঘিরে স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। অনেক দর্শক ।গ্যালারিতে জায়গা না পেয়ে মাঠের ভেতরে প্রবেশ করে খেলা উপভোগ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও...
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে...
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের...
কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন অর রশিদের...
কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন...
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন কাসিমপুরী
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস...
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী...