
মজিবুর রহমান, নেত্রকোনা :নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রাম এখন শোকে নিস্তব্ধ। একের পর এক প্রাণহানির ঘটনায় গ্রামজুড়ে নেমেছে গভীর বিষাদের ছায়া। পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু আরও বেদনার ভার বাড়িয়ে দিয়েছে এলাকাবাসীর হৃদয়ে।
নিহত দুই শিশু হল—কালিয়ান গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে শাহাদাৎ ওরফে চাঁদ (৭) এবং শিবপুর গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে তাসফিয়া আক্তার (৭)। দুটি কোমল প্রাণের অকালবিদায়ে দুই পরিবারই আজ সার্বিকভাবে বিপর্যস্ত।
এর একদিন আগেই শুক্রবার মারা যান নিহত শিশু শাহাদাতের বড় চাচা ও গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ। তাসফিয়াও ছিলেন পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় মরহুম তমজিদের ভাগিনীর দিকে নাতনি। এক পরিবারে পরপর তিনজনের মৃত্যুতে যেন আকাশ ভেঙে পড়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে তিন শিশু বাড়ির পেছনের পুকুরে খেলতে গিয়ে এক পর্যায়ে পানিতে ডুবে যায় শাহাদাৎ ও তাসফিয়া। সঙ্গে থাকা আরেক শিশু দ্রুত খবর দিলে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশু আর একদিন আগের চাচার মৃত্যু। এমন তিনটি অকস্মাৎ প্রাণহানিতে পুরো কালিয়ান গ্রাম এখন নিথর, শোকমগ্ন। বাড়ির উঠোন থেকে গ্রামপথ সবজায়গায় শোকের মাতম, স্তব্ধ নীরবতা।
কালিয়ান গ্রামের বাসিন্দা হুমায়ূন কবির লিটন বলেন, গতকালই বোরহান ভাইকে হারালাম, আজ আবার দুইটা নিষ্পাপ শিশুর মৃত্যু এটা আমাদের কালিয়ান গ্রামের জন্য অসহনীয়।
এক পরিবারের তিনজন চলে যাওয়ায় পুরো গ্রামটা শোকে নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহ যেন আর কোনো পরিবারকে এমন পরীক্ষা না দেন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...