
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে ঘিরে চায়ের দোকান থেকে শুরু করে ব্যবসা কেন্দ্র, সর্বত্র এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রার্থী ও তাদের যোগ্যতা নিয়ে আলোচনা চলছে। এই আলোচনার শীর্ষে রয়েছেন তরুণ প্রজন্মের আইকন, যশোর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এবং শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ।
বিগত দুই মাস ধরে তিনি পৌরসভার ৯টি ওয়ার্ডেই অবিরাম প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার এই ধারাবাহিক গণসংযোগ এখন তুঙ্গে। ৬নং ওয়ার্ডের ভবারবেড় গ্রামের কৃতি সন্তান ইমদাদুল হক প্রতিদিন ফজরের নামাযের পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলছেন। পথে-ঘাটে, পাড়া-মহল্লায় যাকে পাচ্ছেন, তাকেই বুকে জড়িয়ে নিচ্ছেন এবং নিজের পরিচয় ও লিফলেট বিতরণ করছেন।
সদা হাসোজ্জ্বল এবং বিনয়ী এই নেতার প্রতি সাধারণ মানুষের রয়েছে গভীর শ্রদ্ধা ও স্নেহ। ভোটাররাও তাদের প্রিয় মানুষটিকে একনজর দেখার জন্য এবং কথা বলার জন্য স্বতঃস্ফূর্তভাবে ছুটে আসছেন। ইমদাদুল হকও অত্যন্ত আন্তরিকতার সাথে মানুষের দোয়া ও ভালোবাসা গ্রহণ করছেন এবং তাদের দীর্ঘদিনের সমস্যাগুলোর কথা মন দিয়ে শুনছেন।
জনগণের এই ভালোবাসার প্রতিদান হিসেবে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে, নির্বাচনে জয়ী হলে তিনি দল-মত নির্বিশেষে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করবেন এবং সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবেন।
ইমদাদুল হক ইমদাদের এই গণজোয়ারের প্রভাব স্পষ্টভাবেই ২নং ওয়ার্ডে দেখা গেছে। বিগত ৫ দিন ধরে এই ওয়ার্ডে তার নিরলস প্রচারণার ফলে জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ও সমর্থন লক্ষ্য করা গেছে।
তরুণ প্রজন্মের প্রতিনিধি এবং দলের প্রতিটি আন্দোলনে মার খেয়েছেন কিন্তু পিছু হটেননি, অগ্রণী ভূমিকা পালন করার কারণে এই ওয়ার্ডের যুবসমাজ এবং সাধারণ ভোটারদের মধ্যে তার প্রতি বিশেষ সহানুভূতি লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটাররা ইমদাদুল হকের প্রতিশ্রুতিগুলো অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করছেন এবং তারা বিশ্বাস করেন যে, তিনিই পারবেন এই ওয়ার্ডের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে।
২নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের মতামত থেকে স্পষ্ট যে, তারা ইমদাদুল হক ইমদাদের নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনায় বিশ্বাসী। তরুণদের আইকন হিসেবে এবং একজন পরীক্ষিত লড়াকু সৈনিক হিসেবে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে।
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, বেনাপোল পৌরসভার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তত বাড়ছে। তবে ইমদাদুল হক ইমদাদের এই গণসংযোগে প্রাপ্ত জনসমর্থন তাকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
২নং ওয়ার্ডে ৫ম দিনের নির্বাচনী প্রচারনায় অংশ নেন-বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি- জনাব মো. শাহাবুদ্দিন,সহ-সভাপতি- শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক- রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক- জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক- ইসরাফিল সরদার, ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক -শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক- আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক- জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য- মফিজুর রহমান সদস্য- অজয় পাল সদস্য- হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য- লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক- রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক- তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য- মহাসিন আলম, যুবনেতা- রেজাউল ইসলাম রেজা, যুবনেতা মনির হোসেন, শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল,শ্রমিকদল সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...