শ্রীবরদীতে ভারতীয় কসমেটিক জব্দ

প্রকাশিত: ৬:১৬ পূর্বাহ্ণ , ২৬ এপ্রিল ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা এলাকা থেকে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় কসমেটিক সামগ্রী জব্দ করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।

গতকাল শনিবার (২৫ এপ্রিল) সকালে কর্ণজোড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার জোনাব আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল হারিয়াকোনা পাহাড়ি গ্রামে অভিযান চালিয়ে এসব কসমেটিক সামগ্রী জব্দ করে।

জব্দকৃত কসমেটিক সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৩০ হাজার ৩০০ টাকা।

কর্ণজোড়া বিওপির ইনচার্জ হাবিলদার সাইদুর রহমান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর