
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদসহ মো. হাফিজুর রহমান (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক হাফিজুর রহমান শ্রীবরদী উপজেলার বগুলাকান্দি গ্রামের মজিবুর রহমানের ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ মার্চ ) গভীর রাতে শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের জঙ্গলপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় আমদানী নিষিদ্ধ ২৪ বোতল ভারতীয় মদসহ মো. হাফিজুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক মাদক কারবারি মো. হাফিজুর রহমানকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...