
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জঃ সীমান্ত পরিস্থিতি, অনুপ্রবেশ (পুশ-ইন) ও চোরাচালান প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।
সোমবার (১২ মে) বিকেলে শ্রীমঙ্গল বিজিবি সেক্টর মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তিনি বলেন, “সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত ৪৬ ও ৫২ বিজিবি সেক্টরের আওতায় মোট ৬৯ জন পুশ-ইন হয়েছে। সীমান্তে টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।”
তিনি আরও বলেন, “সাংবাদিকরা দেশের চোখ ও কান। সীমান্তবর্তী এলাকায় যেকোনো অনিয়ম বা নিরাপত্তা ইস্যুতে সাংবাদিকদের সহযোগিতা আমাদের কাজকে আরও কার্যকর করতে পারে।”
সভায় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ, সহকারী পরিচালক মো. জামাল হোসাইনসহ বিজিবির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রিণ্ট ও ইলেকট্রনিক্স পিডিআর গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...