
আকাশ সাহা,সালথাঃ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি সংখ্যালঘু শব্দটি বিশ্বাস করে না আমরা মনে করি আমরা সবাই সমান আমরা সবাই বাংলাদেশী।
তিনি শনিবার (১২ অক্টোবর) বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ,সালথার মানুষ,নগরকান্দার মানুষ আমরা সবাই সমান। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই কোন ছোট বড় নাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে সালথা উপজেলার উন্নয়নের জন্য কাজ করবো।
এবং সর্বোপরি একটা সুষ্ঠু ভোট যেখানে আমাদের ছাত্র জনতার সকলেই ইয়াং জেনারেশন নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। ভোটের সংগ্রাম সেটা যেন আমরা চালিয়ে যেতে পারি। সেইজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, শাহিনুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট হাবিবুর রহমান (লাভলু), উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাছির মাতুব্বর, প্রকাশনা সম্পাদক কবির হোসেন, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ আজিজুর রহমান লিটন, উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ,এনায়েত হোসেন, মিরান হোসেন,শাফিকুল ইসলাম,মাহফুজুর রহমান মাফুজ,বালাম হোসেন, ফরিদ হোসেন, ইয়াসিন বিশ্বাস, খোকন মাতুব্বর, সেচ্ছাসেবক দলনেতা হারুন মাতুব্বর, মামুন চৌধুরী, কামরুল হোসেন, ইসরাইল হোসেন, শ্রমিক দল নেতা কালাম হোসেন, ছাত্রদল নেতা সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল ইসলাম রাজ,সাইফুল ইসলাম, রাকিব হোসেন, রাজিব হোসেন,তানভীর হাসিবসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...