
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং এ সংক্রান্ত ক্রটি সংশোধনের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার সময় ৫৪ জন শিক্ষার্থীকে আটক করেছিল পুলিশ। এদের মধ্যে মুচলেকা দেওয়ায় তাদের ২৮ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক ৫৪ জন শিক্ষার্থীর মধ্যে ২৮ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। শাহবাগ থানায় এ নিয়ে মামলা হয়েছে।
এর আগে, বিকেল ৩টায় ফলাফল বাতিল ও পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন শতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এমন পরিস্থিতিতে সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে স্লোগান বন্ধ ও শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান। কিন্তু শিক্ষার্থীরা কথা না শোনায় শেষ পর্যন্ত তাদের ধাওয়া দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শিক্ষার্থীরা জানান, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এ ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...