
বাংলাদেশ সচিবালয়ের ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারীদের পদনাম পরিবর্তনের যৌক্তিকতা ব্যাখ্যা করে সরকার ৯টি কারণ উপস্থাপন করেছে। এ বিষয়ে রোববার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, সচিবালয়ের সাংগঠনিক কাঠামো ও দায়িত্বের স্বকীয়তা রক্ষায় মাঠ প্রশাসন থেকে ভিন্ন পদনাম প্রয়োজন। একই বেতন গ্রেডে অভিন্ন দায়িত্ব পালনকারী একাধিক পদ একীভূত করা জরুরি, যাতে পদোন্নতি ও জ্যেষ্ঠতা সংক্রান্ত জটিলতা এবং মামলা-মোকদ্দমা এড়ানো যায়।
এছাড়া অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো (যেমন বাংলাদেশ ব্যাংক, সুপ্রিম কোর্ট) সচিবালয়েরও স্বতন্ত্র পদবী থাকা দরকার বলে উল্লেখ করা হয়। মাঠ প্রশাসনে ইতিমধ্যেই তৃতীয় শ্রেণির পদে মানসম্মত নামকরণ করা হয়েছে, যা সচিবালয়েও প্রযোজ্য করার সুপারিশ আসে।
সভায় বলা হয়, একই নিয়োগবিধিতে থাকা একাধিক পদের ভিন্ন নাম পদোন্নতিতে বৈষম্য ও কর্মচারীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে। কাজের পরিধি ও প্রকৃতি বিবেচনায় পদবীতে একরূপতা আনা হলে প্রশাসনিক ভারসাম্য বজায় থাকবে এবং সরকারের অতিরিক্ত ব্যয়ও হবে না।
আলোচনায় আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...