
মজিবুর রহমান, নেত্রকোনা: সনাতন ধর্মাবলম্বীদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ডা. রফিকুল ইসলাম হিলালী।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হিলালী বলেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। আপনাদেরকে আমার দলের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরী মতো পাশে থাকবে।
সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, আমার নেত্রীর প্রতি আপনারা যে সম্মান দেখিয়েছেন তা সারাজীবন মনে থাকবে। আপনাদের ওপর কোনো অবিচার সহ্য করা হবে না। ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য বা অন্যায় আচরণ হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
এদিকে ড. হিলালীর এ ধরনের বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার হয়েছে। তাদের মতে, এই বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দুয়া উপজেলা শাখার দীলিপ কুমার সরকার। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনুসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...