
মো:নজরুল ইসলাম এরশাদ,নোয়াখালীঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে মামলা করে বিপাকে পড়েছে জামায়াতের কর্মী মোবারক উল্লাহ টিপু ও তার পরিবারের সদস্যরা। মামলা প্রত্যাহার করতে অব্যাহত হুমকি দিচ্ছে। ফলে জামায়াতের কর্মী ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। তাদের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগীর পরিবার।
শুক্রবার সকালে নিরাপত্তা চেয়ে সোনাইমুড়ী থানা পুলিশের কাছে গিয়ে কোনো কুলকিনারা পাননি ঐ পরিবার। পরে সোনাইমুড়ীতে কর্মরত সাংবাদিকদের কাছে এ সব অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার বিহিরগাঁও গ্রামের আলি আকবরের পুত্র ও আমিশাপাড়া ইউনিয়ন জামায়াতের কর্মী মোবারক উল্লাহ টিপু স্থানীয় ডিডি এন নামক কোম্পানির ইনচার্জ হিসাবে কর্মরত রয়েছে। গত ২০ নভেম্বর সকাল ১০টার দিকে উপজেলার ধন্যপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী সালাহ উদ্দিন ওরপে সালু ও বেলায়েত হোসেন হাড্ডিসহ ১০/১২জন সন্ত্রাসী উক্ত প্রতিষ্ঠানে গিয়ে দখলের উদ্দেশ্য হুমকি দুমকি প্রদর্শন করে।
এক পর্যায়ে চাপাতি, লাঠি ও রামদা নিয়ে অতর্কিত হামলা করে জামায়াতের কর্মী মোবারক উল্লাহ টিপু (৪১)কে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। ডিডি এন কোম্পানির অফিসের আলমিরার ড্রয়ার ভেঙে ২ লক্ষ টাকা, অগ্রনী ও সোনালী ব্যাংকের স্বাক্ষরিত চেকের পাতা, দুটি মোবাইল ফোনসহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
পরে স্থানীয়রা জামায়াতের কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে যায়। তার শারিরীক অবস্থার অবনতি দেখা দিলে দায়িত্বরত চিকিৎসক ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়।
ভুক্তভোগীর পরিবার সুত্রে যানা যায়,তার স্ত্রী মারজাহান বেগম বাদী হয়ে গত ৪ ডিসেম্বার নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে ১০ জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন।
যার নং সি আর ৪৯৯/২০২৪ইং। আদালতে মামলা দায়েরের পর সোনাইমুড়ী থানার ওসিকে মামলার রুজুর নির্দেশ দেন। এর পর বিবাদীরা আরো ক্ষিপ্ত হয়ে মামলা পত্যাহার করতে অব্যাহত হুমকি দুমকি দিয়ে আসছে। এখন তারা প্রান ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
তার স্ত্রী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।
সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, সালাহ উদ্দিন ও তার সহযোগীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যাবসা করে আসছে। তাদের ভয়ে এলাকার জনসাধারণ আতংকে দিনপাত করছে।
সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম এ প্রসঙ্গে বলেন, জামায়াতের কর্মীর ওপর হামলার ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...