
নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনের দলের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে সর্তক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২৮ জুন) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সম্প্রতি সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
উল্লেখ, গত শুক্রবার আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদান তালিকায় সচিবালয় অনুমোদিত ২১ জনের ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার এ তালিকা ভাইরাল হয়।
এই তালিকায় তার মেয়ের নাম দুবার (মোট ২০ হাজার টাকা) থাকাসহ পরিবারের ও শ্বশুরবাড়ির লোকজনের নাম বেশি থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।
এদিকে, এই ঘটনায় ব্যক্তিগত সহকারি আবু সালেহ মোহাম্মদ গোফরানকে দায়িত্ব পালনে অবহেলার কারণে বরখাস্ত করেছেন আতাউর রহমান বাচ্চু। গতকাল থেকে এই আদেশ কার্যকর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক