
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রেসক্লাব পাইকগাছা।
এক বিবৃতিতে ক্লাব নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা বলেন, সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হামলা। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ আরও বেপরোয়া হামলার শিকার হবে।
প্রেসক্লাব পাইকগাছার পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন ক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল, সদস্য মোঃ আজিজুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আওছাফুর রহমান, মোঃ শাহাদাৎ হোসাইন, গাজী আব্দুল আলীম, শামীম আহমেদ, এম সম্রাট, আহমেদ আলী বাঁচা, শাহীন রেজা ও মোঃ জিনারুল ইসলাম।
বিবৃতিদাতারা সাংবাদিক তুহিনের পরিবারের প্রতি সমবেদনা জানানো সহ দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...