• ঢাকা দেশজুড়ে
  • সাংবাদিক মো: আকরাম হোসেনের পিতা হাসেম আলী জানাজা সম্পন্ন 

সাংবাদিক মো: আকরাম হোসেনের পিতা হাসেম আলী জানাজা সম্পন্ন 

প্রকাশিত: ৪:২২ পূর্বাহ্ণ , ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির অন্যতম সদস্য, বাংলাভিশনের জেলা প্রতিনিধি, পশ্চিম সেওতা নিবাসী মোঃ আকরাম হোসেনের পিতা মোঃ হাসেম আলী গতকাল শনিবার দিনগত রাত আনুমানীক ৮টায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ (১৬ই ফেব্রুয়ারী রবিবার ) সকাল ১০টায় পশ্চিম সেওতা জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়।  পরে সেওতা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে মরহুমের তিন ছেলে ও তিন কন্যা রেখে গেছেন।মরহুমের স্ত্রী ২০০৭ সালের ইন্তেকাল করেন।
মরহুম হাসেম আলীর মৃত্যুতে তার পরিবারের স্বজনেরা এবং গ্রামবাসী  শোকাভিভূত।

মরহুমের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এবং বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখা  কমিটির পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে এবং তার আত্মার কামনা করা হয়।

মরহুমের জানাজায় আত্মীয় স্বজন, বিভিন্ন রাজনৈতিক দলের  নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকবৃন্দ সাবেক কাউন্সিলার আবুল কালাম আজাদ সহ সর্বস্তরের জনগণ জানাজায় শরিক হয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেন।

মন্তব্য লিখুন

আরও খবর