
রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে একটি জিপ গাড়ি উল্টে ১০ পর্যটক আহত হয়েছেন। তাঁরা সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেক ভ্রমণে গিয়েছিলেন।
আজ শনিবার সকালে সাজেকের হাউজ পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, এবং উজ্জ্বল গুরুতর অবস্থায় রয়েছেন। অন্যান্য আহতদের পরিচয় এখনও জানা যায়নি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাজেক ভ্রমণ শেষে ওই পর্যটকরা সকালে খাগড়াছড়ি ফিরছিলেন।
এ সময় হঠাৎ করে জিপ গাড়িটি উল্টে সড়কের পাশের ৩০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেন।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রিপল বাপ্পি চাকমা বলেন, আহত ১০ পর্যটককে কিছুক্ষণ আগে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে চারজনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...