
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মিরাপাড়া দিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গোয়ালা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা ছিলেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ। সভায় সভাপতিত্ব করেন গোয়ালা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু ও খাইরুল আলম গোল্ডেন। আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, জেলা কৃষকদলের আহবায়ক মুমিনুল ইসলাম চঞ্চল, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভিন পলি, জেলা শ্রমিকদলের আহবায়ক জিল্লুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম রওশন ইসলাম, পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুন নূর, বর্তমান সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান মুকুল, সহ-সভাপতি জয়নাল আবেদীন, আব্দুর রহমান কল্লোল, আব্দুল কাহার, বদিউজ্জামান ও মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক বদিউজ্জামান স্বপন প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকার সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...