
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উযদাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়বৃন্দের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা এস. এম. জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাপাহার উপজেলা আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সদস্য আতিকুর রহমান বাপি, সৈয়দপুর মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি নুরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সমবায় সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...