
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগা): নওগাঁর সাপাহার পুনর্ভবা নদী হতে হাদিসুর রহমান (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাদিসুর উপজেলার কলমুডাঙ্গা গ্রামের শাহিনুর রহমানের ছেলে।
গ্রামবাসী ও থানা সূত্রে জানা গেছে শিশু হাদিসুর গত রবিবার দুপুরে অন্যান্য ছেলেদের সাথে নদীতে গোসল করতে যায়। নদীতে নেমে সে তলিয়ে গেলে সহপাটিরা তার বাসায় এসে খবর দেয়। সাথে সাথে পরিবারের লোকজন সহ গ্রামবাসী নদীতে নেমে খোঁজা খুজি শুরু করে।
সারা দিন খোঁজার পরে শিশু হাদিসুরকে না পেয়ে বিকেলে সাপাহার ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন রাত্রি সাড়ে ৮টা পর্যন্ত নদীগর্ভে তল্লাসী করে কোথাও শিশুটির সন্ধান না পেয়ে ফিরে আসে।
এমনি অবস্থায় রাত্রি ৯টার দিকে লোকজন কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পায় ও স্থানীয় থানায় সংবাদ দেয়। রাতেই ঘটনা স্থলে গিয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ ঘটনার সত্যতা স্বীকার করেন ও থানায় একটি ইউডি মামলা রেকর্ড হয়েছে বলেও জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...