সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ , ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 9 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহজাহান আলী গণসংযোগ করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে শিরন্টি ইউনিয়নের নয়াপাড়া মোড়ে তিনি স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় তিনি তাঁদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।

গণসংযোগকালে শাহজাহান হোসেন এলাকার উন্নয়ন, জনসাধারণের সমস্যা সমাধান ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

মন্তব্য লিখুন

আরও খবর