
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে সাপাহার উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সদস্য ও নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের বিএনপির এমপি পদপ্রার্থী মনোনয়ন প্রত্যাশী মাহমুদুস সালেহীন। সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাহার হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোহসিন আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি আব্দুর রহমান কল্লোল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ্দাম আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্কাছ আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কে. ডি. সাহেব আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও সেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...