
হাসনাত তুহিনঃ জুলাই আন্দোলন দেশব্যাপী নতুন রাজনৈতিক আবহ তৈরি করলেও এর প্রভাব সীমাবদ্ধ ছিল না দেশের সীমানার মধ্যে। আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন সোচ্চার।
ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া ও উত্তর আমেরিকায় অবস্থানরত প্রবাসীরা এই আন্দোলনের পক্ষে রাস্তায় নেমে এসেছিলেন, মানববন্ধন করেছেন, তহবিল গঠন করেছেন এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেছেন।
ফেসবুক, ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসীরা ভিডিও বার্তা, প্রতিবাদী পোস্ট ও সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে আন্দোলনে অংশ নেন।
গণঅভ্যুত্থানে যখন রাষ্ট্রীয় দমন-পীড়নের ভয়াবহ চিত্র সারা দেশের মতো ছড়িয়ে পড়ে ইউরোপেও। নির্বিচারে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ, নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় দেশবাসীর মতো প্রবাসীদের হৃদয়েও তীব্র আলোড়ন তোলে।
ঠিক সেই সময়ে ইউরোপে অবস্থানরত এক দেশপ্রেমিক প্রবাসী তরুণ আর নিরব থাকতে পারেননি। ইউরোপের দেশ চেক রিপাবলিকে বাংলাদেশী কমিউনিটিদের সাথে নিয়ে প্রতিবাদ শুরু করে দেন।
পরে আন্দোলন ভয়াবহ রুপ নিলে নিজের নিরাপদ জীবন ও কর্মব্যস্ততা ফেলে সরাসরি আন্দোলনে অংশ নিতে বাংলাদেশে ছুটে আসেন কুমিল্লা দাউদকান্দির সন্তান নুর মোহাম্মদ মোল্লা, শুধুমাত্র নিপীড়িত মানুষের পক্ষে প্রতিবাদ জানাতে এবং ন্যায়বিচারের দাবিতে কণ্ঠ মিলাতে হাজার মাইল দূর থেকে দেশে চলে আসেন।
দেশে ফিরেই বিভিন্ন মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীন মতপ্রকাশের পক্ষে তার সাহসী অবস্থান সবার প্রশংসা কুড়ায়। প্রবাসে থেকেও দেশের সংকটে নিজেকে সম্পৃক্ত রাখার এই ব্যতিক্রমী উদাহরণ সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
তার এই কর্মপ্রচেষ্টা শুধু একজন প্রবাসীর দায়িত্ববোধই নয়, বরং দেশের প্রতি অগাধ ভালোবাসা ও জনগণের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত। জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অসামান্য ভূমিকা নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত