
নওগাঁর সাপাহারে হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বাদ যোহর সাপাহার উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি আল্লামা মুফতি রাশেদ ইলিয়াস (হাফিজাহুল্লাহ)। প্রধান অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক শায়খুল হাদীস আল্লামা রেদওয়ানুল্লাহ সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল হাশেমীসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে উপস্থিতদের মতামতের ভিত্তিতে সাপাহার উপজেলা শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন মুফতি মোজাম্মেল হক, সভাপতি জিরোপয়েন্ট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইউসুফ আব্দুল্লাহ হাবিবী এবং সাধারণ সম্পাদক সাপাহার বাজার জামে মসজিদের খতিব মুফতি জহির রায়হান।
অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মুফতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি এনামুল হাসান বিন আফগান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার ফারুক মাষ্টার, প্রচার সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন ও অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক সহ ১০১ সদস্য বিশিষ্ট সাপাহার উপজেলা শাখার পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিনিধি সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...