
নওগাঁর সাপাহার উপজেলা ক্রীড়া একাডেমীর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ আবু সাইদ চৌধুরী (অনিক) সভাপতি এবং মোঃ আল আমিন চৌধুরী সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের নিউ মার্কেট আন্ডার গ্রাউন্ডে ক্রীড়া প্রেমীদের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও যুব নেতা মোঃ আবু সাইদ চৌধুরী (অনিক)।
আলোচনা সভায় তরুণ যুবকদের খেলাধুলায় উৎসাহিত করার মাধ্যমে মানসিক ও শারীরিক সুস্থতার বিকাশ এবং মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করার লক্ষ্য নিয়ে কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির কার্য নির্বাহী সদস্যরা হলেন: আবু তালেব কামরুজ্জামান, মোঃ নুরনবী আজাদ (শান্ত), মোঃ শামীম রেজা, মোঃ আবু সাঈদ, মোঃ রেজওয়ান রাজ, মোঃ আনিসুর রহমান, মোঃ রিফাত আহম্মেদ, মোঃ ইমামুল হাসান, মোঃ গোলাম মর্তুজা, মোঃ মুক্তির হোসেন রনি, মোঃ আবরার আজমল, মোঃ করি ইসলাম, মোঃ মারুফ হোসেন, মোঃ নাইম হোসেন ও মোঃ রবিউল ইসলাম।
কমিটির সভাপতি মোঃ আবু সাইদ চৌধুরী (অনিক) বলেন,
“আমরা চেষ্টা করব উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকেও তরুণদের সংগঠনে যুক্ত করতে। যাতে তারা মাদকের নেশার চরম অভিশাপ থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি মনোযোগ বাড়াতে পারে। আমরা সাপাহারের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাব।”
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...