সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক প্রকাশ

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ , ২০ জুন ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সংসদ সদস্য হারুন আল রশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি।

এক শোকবার্তায় সংগঠনের সভাপতি নিয়াজ মো. খান বিটু এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু (এনটিভি স্টাফ রিপোর্টার) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সহসভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার সরাইল প্রতিনিধি শামসুল আরেফীন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক জনবাণী পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সোহেল আহাদ, কোষাধ্যক্ষ দৈনিক মর্নিং অবজারভার পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম আহাদ, নির্বাহী সদস্য দৈনিক আমার দেশ পত্রিকার আশুগঞ্জ প্রতিনিধি আবদুল্লাহ ও এস টিভি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমূখ।

সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট হারুন আল রশিদের জানাজা শেষে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, হারুন আল রশিদ দীর্ঘদিন জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের এই শোক সইবার শক্তি কামনা করেন।

মন্তব্য লিখুন

আরও খবর