
সাভারের হেমায়েতপুরে গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ ৬ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন, জিসান (২০), আমেনা (৬০), শিল্পী (৩৫), সজিব (৭), সুজাত মোল্লা (২৬) ও হালিমা খাতুন (৪২)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, সাভারের হেমায়েতপুর থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ ৬ জনকে আমাদের জন্য বিভাগে আনা হয়। তাদের মধ্যে জিসানের শরীরের ১৫ শতাংশ, আমেনার শরীরের ৬০ শতাংশ, শিল্পীর শরীরের ১৬ শতাংশ, সজীবের শরীরের ১৭ শতাংশ, সুজাত মোল্লার শরীরের ৪০ শতাংশ ও হালিমা খাতুনের শরীরের ৪১ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর নালিয়াসুতী এলাকার নোয়াব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...