
সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে। তবে এসব সংকট থাকবে না খুব তাড়াতাড়ি এসব সমস্যার সমাধান হয়ে যাবে – জয়পুরহাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশে বাংলাদেশ সরকারের জন প্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এসব কথা বলেন।
এসময় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পায়রা উড়ানো, কেক কাটা, আলোচনা সভা ও র্যালী সহ নানা কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক এমএ ওহাব, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন,শহর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল।
এর আগে শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপি’র দলীয় কার্যালয় সকাল ৮ টায় দলীয় পতাকা উত্তোলন ও শহীদ জিয়ার বেদিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...