
এম জালাল উদ্দীন:খুলনা
খুলনার কয়রায় লোকালয়ে চলে আসা প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার কালিবাড়ি এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, কালিবাড়ি এলাকায় একটি অজগর আটকা পড়েছে—এমন খবর পেয়ে স্থানীয় বাসিন্দা রেজাউল গাজী বন বিভাগকে বিষয়টি জানান।
পরে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অজগরটি উদ্ধার করে।
উদ্ধারের পর স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে অজগরটি সংরক্ষিত সুন্দরবনের কালাবগী স্টেশন-সংলগ্ন এলাকায় অবমুক্ত করা হয়।
এ সময় নলিয়ান স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. আল আমিন, কালাবগী স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. আঃ ছালাম, সহযোগী স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাদ আল জামি এবং বন বিভাগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, উদ্ধার করা অজগরটি কালাবগী স্টেশনের আওতাধীন সুন্দরবন এলাকায় নিরাপদে অবমুক্ত করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...