
ফরিদপুরের সালথায় নিজ দোকানের ভেতর থেকে মো. শফিকুল ইসলাম উকিল (৫০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে মা জবেদা হার্ডওয়্যার স্টোর নামে একটি দোকানের আড়া থেকে ঝুলন্ত তার লাশ উদ্ধার করা হয়। নিহত শফিকুল বাজারের পাশের ভাটপাড়া গ্রামের মৃত লতিফ শেখের ছেলে।
নিহতের পরিবার জানান, শফিকুল প্রায় একযুগ ধরে বড়দিয়া বাজারে রড-সিমেন্টে ও হার্ডওয়্যারের ব্যবসা করছেন। রাতে দোকানেই থাকতেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার রাতে তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন। সকালে বেলা ওঠার পরেও তিনি দোকান না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দোকানের সার্টার ভেঙে ভেতরে গিয়ে দেখেন শফিকুলের লাশ দোকানের আড়ার সাথে ঝুলছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে আনা হয়েছে। জানতে পেরেছি, শফিকুল ব্যবসা করতে গিয়ে ক্রেতাদের ২০-২৫ লাখ টাকা বাকি দেন। সম্প্রতি হালখাতা করেও ওই টাকা তুলতে পারেনি।
অন্যদিকে দোকানের পুজি ঠিক রাখতে ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নেন শফিকুল। তবে দেনাদাররা টাকা না দেওয়ায় ওই ঋনের টাকাও পরিশোধ করতে পারছিলেন না। ঋনের বিষয়টি নিয়ে কয়েকমাস ধরে চিন্তিত ছিলেন তিনি। ধারনা করা হচ্ছে,ঋনের চাপেই তিনি আত্মহত্যা করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...