
ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে উপজেলার পৌরসভা সংলগ্ন বিশ্ববিদ্যালয় রোডে সহস্রাধিক নারীপুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় তারা এলাকার ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী শান্ত, রিশাদ, মোরাদ ও তাদের গ্রুপের সকলকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
মানববন্ধনে পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর শামসুন্নাহার শিরিন, তাজাম্মুল ইসলাম, সিরাজুল ইসলাম বক্তব্যে বলেন, গত ১৫ জানুয়ারি গোহাটা সিএনজি স্টেশনে ড্রাইভারদের কাছে অবৈধ চাঁদা দাবি করায় লাল মিয়া, নবি হোসেন ও লতিফ প্রতিবাদ করায় সন্ত্রাসী শান্ত, রিশাদ, মোরাদ সহ মোট ১৫ জন তাদের উপর দেশীয় অস্র নিয়ে হামলা করে গুরুতর জখম করে।
এতে গুরুতর আহত হয়ে তারা এখন হাসপাতালে ভর্তি কিন্ত মামলা দায়ের হলেও আসামীরা এখনো গ্রেফতার হয়নি। প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থাকার কারনে এই সন্ত্রাসীরা বারবার এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী সহ বিভিন্ন অপরাধ মূলক কাজ করে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবি করছি।
আহত লাল মিয়ার ছেলে তাজাম্মুল ইসলাম ১৫ জানুয়ারী বাদি হয়ে ত্রিশাল থানায় এবিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ বলেন, ঘটনার দিনই এবিষয়ে মামলা নথিভুক্ত করা হয়েছে। ওইদিন থেকেই আসামীদের ধরতে তৎপরতা চালানো হলেও পলাতক থাকায় তাদের এখনো ধরা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যহত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...