• অপরাধ ঢাকা
  • সালথায় ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেপ্তার

সালথায় ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ , ১২ মার্চ ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় দুলাল শেখ (৩৫) নামে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বুধবার (১২মার্চ) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুলাল ওই ইউনিয়নের কাজীর বল্লভদী গ্রামের শহিদ শেখের ছেলে।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, দুলাল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতীর মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাউষখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর