
এস এম রুবেল ফরিদপুরঃ ফরিদপুরের সালথা উপজেলায় দেশীয় অস্ত্রসহ সক্রিয় ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোররাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন—মাসুদ খাঁ (৩০), মনির হোসেন (২৬), লিমন খাঁ (১৯), মো. সাগর মোল্লা (২০) ও মহসীন মাতুব্বর (২৮)।
সালথা থানা সূত্রে জানা গেছে, মাসুদ খাঁ-এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ২৫টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে। অন্যদিকে, লিমন খাঁ ছাড়া বাকি তিনজনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে কামদিয়া এলাকার মাসুদ খাঁ-এর বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...