
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে মো. জিসান খান (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদরের কাউলিকান্দা এলাকায় সালথা-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের মো. হেলাল খান ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে সালথা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ির যাচ্ছিল জিসান। পথে সালথা-ফরিদপুর সড়কের কাউলীকান্দায় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি নসিমন গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মারাত্মকভাবে আহত হয় জিসান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...