
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় চলমান বিশেষ অভিযানে মো. শাহিন আলম (২৬) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (২ আগষ্ট) ভোর রাতে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া শাহিন আলম নিষিদ্ধ সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও ভাবুকদিয়া গ্রামের মো. হায়দার মোল্যার ছেলে।
শনিবার দুপুরে গ্রেপ্তারের বিয়ষটি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাহিন আলম এলাকায় বিশৃঙ্খলা করার পায়তারা করে আসছিল। খবর পেয়ে শাহিনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। পাশাপাশি কোতয়ালী থানা ভাঙচুর মামলায়ও শাহিনকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...