
কয়েক দিন যাবৎ সারা দেশের মত মানিকগঞ্জে জেঁকে বসেছে শীত। এই শীতে জেলার অসহায় দুস্থ মানুষদের রক্ষা করতে কম্বল বিতরণ করছেন জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা।
এরই অংশ হিসেবে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে সিংগাইর উপজেলার গোবিন্দল মুসলিম নগর রাশিদিয়া মাদরাসার এক শ অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ উপলক্ষে গোবিন্দল মুসলিম নগর রাশিদিয়া মাদরাসা মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীতের প্রকোপে সমাজের অসহায় দুস্থ মানুষের অবর্ণনীয় কষ্ট হচ্ছে। শীতার্ত কোন মানুষ যেন কষ্ট না পায় সেজন্য কম্বল বিতরণ করা হচ্ছে।
গোবিন্দল মুসলিম নগর রাশিদিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হারুন অর রশিদ বলেন, আমাদের মাদরাসায় অনেক ছাত্র অসহায় ও দরিদ্র ঘরের সন্তান। শীতের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করার মতো এসব হতদরিদ্র শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণ শীত বস্ত্র নাই। জেলা প্রশাসনের দেওয়া কম্বলে তাদের অনেক উপকার হবে।
শীতের রাতে কম্বল পেয়ে হাসি ফুটেছে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মুখে।
তারা বলেন, কয়েক দিন ধরে অনেক শীত পড়েছে। কাঁথা গায়ে দিয়েও কাজ হচ্ছে না। জেলা প্রশাসক স্যারের দেওয়া কম্বল গায়ে দিলে আর শীত লাগবে না।
এসময় সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল ইসলাম সোহাগ, সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান সৌরভ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. আহাদি হোসেন ও উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুরুল ইসলাম সহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...