
আজহার হোসেন,মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে ২৫০ গ্রাম গাঁজাসহ আবুল হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামের তাঁর নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবীর খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক মো. জামাল হোসেনের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে আবুল হোসেনের বসতঘর থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আবুল হোসেন দক্ষিণ জামশা গ্রামের মৃত আফতাজ উদ্দিনের ছেলে।
ডিএনসি সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...