জামালপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ , ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, জামালপুর জেলার উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর জেলা পর্যায়ের খেলা সমাপ্ত হয়েছে। গতকাল ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৩.০০ ঘটিকায় সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​প্রতিযোগিতায় হ্যান্ডবল, কাবাডি, দাবা এবং সাঁতার—এই চার টি ইভেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। জেলা পর্যায়ের লড়াই শেষে বিজয়ী দল ও প্রতিযোগীরা পরবর্তী ধাপে উপ-আঞ্চলিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেখানে বিজয়ী হতে পারলে তারা বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা শিক্ষা অফিসার এবং বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি জামালপুর জেলার সভাপতি জনাব মোঃ সামছুল আলম। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুফ আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন জনাব ডা- মোহাম্মদ আজিজুল হক।

​দলীয় প্রতিযোগিতায় ​হ্যান্ডবলে ছাত্রচ্যাম্পিয়ন ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ, সদর, জামালপুর এবং ছাত্রীচ্যাম্পিয়ন শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর।

​কাবাডিতে ছাত্র চ্যাম্পিয়ন বাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর। ​এবং ছাত্রী চ্যাম্পিয়ন ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়, সদর, জামালপুর।

​একক প্রতিযোগিতায়ে দাবাতে ​বালক বড় চ্যাম্পিয়ন তাওফিকুর রহমান রাহাত শ্রীরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, সদর এবং রানার্স আপ মোঃ ফাহিম বাঘাদোবা উচ্চ বিদ্যালয়, মেলান্দহ এবং ​বালিকা গ্রুপে বড় চ্যাম্পিয়ন মাইশা বিনতে মামুন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সদর, রানার্স আপ তাশরাবুন আলম দিহা বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বকশীগঞ্জ।

​বালিকা মধ্যম বিভাগে চ্যাম্পিয়ন নাজিফা ইসলাম ডোয়াইল উচ্চ বিদ্যালয়, সরিষাবাড়ী, রানার্স আপ মার্ধিয়া হক মাধুর্য শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ। এবং ​বালক মধ্যম বিভাগে চ্যাম্পিয়ন মোস্তারশিদ বিল্লাহ সাজিদ বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, বকশীগঞ্জ রানার্স আপ হাসানাত শাহরিয়ার মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়, মেলান্দহ।

​সাঁতারের বিভিন্ন ক্যাটাগরিতে মুক্ত সাঁতার, চিত সাঁতার, বুক সাঁতার, প্রজাপতি সাঁতার ও মিডলে রিলে বালক ও বালিকাউভয় বিভাগে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
​বালিকা বড় ও মধ্যম বিভাগে স্বাতন্ত্র্য সূচক পারফরম্যান্স: সোনালী রানী, জেবা মায়মুনা সাবা, জান্নাতুল মাওয়া, আশিকা, ও আলিফা নিজ নিজ ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করেন।

​বালক বড় ও মধ্যম বিভাগে সেরা নৈপুণ্য: মোঃ রায়হান ইসলাম রাফি, মোঃ শাকিল মিয়া, মোঃ মিজানুর রহমান, মোঃ মাহিন খান, মোঃ শাহিদ মিয়া, মোঃ কামরুল ইসলাম ও মোঃ সাজ্জাদ হোসেন নিজ নিজ ইভেন্টে ১ম স্থান অর্জন করেন।

​সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন এবং আগামী উপ-আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ে জামালপুর জেলার নাম উজ্জ্বল করার জন্য খেলোয়াড়দের শুভকামনা জানান।

মন্তব্য লিখুন

আরও খবর