
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র সিন্দুকছড়ি জোন।
মঙ্গলবার (৩ মার্চ) সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে গৃহনির্মাণের জন্য রঙিন ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সহায়তা সামগ্রী হস্তান্তর করেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার মেজর মোঃ শাইয়েন কাদির। এ সময় স্থানীয় কারবারি, ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি সিন্দুকছড়ি ইউনিয়নের সুকান্ত মহাজন পাড়ায় যুব লক্ষ্মী ত্রিপুরা নামক এক নারীর বসতঘর রান্নাঘরের চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি না ঘটলেও বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়।
ঘটনার সংবাদ পেয়ে সিন্দুকছড়ি জোনের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও শীতবস্ত্র প্রদান করে। পরবর্তীতে গৃহহীন পরিবারটির পুনর্বাসনের লক্ষ্যে পুনরায় সহায়তা প্রদান করা হয়।
স্থানীয়রা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...