সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ , ৫ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 days আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমানঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা বনপাড়া গ্রামের সন্তান মো. আনোয়ার হোসেন খান সুইডেন বিএনপির নরল্যান্ডের উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল রোববার (৪ অক্টোবর) ইউরোপীয় সুইডেন শাখা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সুইডেন বিএনপির সভাপতি আবুল হাসান খান বাবু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান কানন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আনোয়ার হোসেন খান বাট্টা বনপাড়া গ্রামের আবুল হাশেম খান ও নূরে জা তালুকদারের ছেলে। তাঁর দাদা মরহুম আলহাজ্ব আতিকুর রহমান ভূইয়া কেন্দুয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ের অন্যতম সংগঠক ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

আনোয়ার হোসেন খান দীর্ঘদিন ধরে সুইডেনে বসবাস করছেন এবং নরওয়েজিয়ান এয়ারলাইনসে কর্মরত। নতুন দায়িত্ব পাওয়ায় কেন্দুয়ার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য লিখুন

আরও খবর