
গাইবান্ধার সুন্দরগঞ্জে চরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা মেরামত করেছেন স্বিরাত্বল মুস্তাকিম ইসলামী পাঠাগারের সদস্যরা।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের একতা বাজার-সুন্দরগঞ্জ রাস্তা স্বেচ্ছায় এ মেরামতের কাজ করেন তারা।
কয়েকদিন আগের টানা বৃষ্টিতে রাস্তাটির বিভিন্নস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে ওইসব গর্তে যানবাহন আটকে যাওয়াসহ চলাচলের ভোগান্তি পোহাতে হয়।

জনসাধারণের কষ্ট লাঘবে স্বিরাত্বল মুস্তাকিম ইসলামী পাঠাগারের সদস্যরা রাস্তা মেরামতের উদ্যোগ নেয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী প্লাস্টিকের বস্তায় করে পাশেই অন্য জায়গা থেকে মাটি ও বালু এনে রাস্তা মেরামতের কাজ করেন।
এসময় বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ, স্বিরাত্বল মুস্তাকিম ইসলামী পাঠাগারের স্থায়ী পরিষদের সদস্য আইয়ুব আলী, রফিকুল ইসলাম, সাবেক সভাপতি সাংবাদিক শামীম সরকার শাহীন, সভাপতি শাহিন সরকার, সেক্রেটারি আব্দুল আজিজ, অফিস সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল খালেদ, পাঠাগার সম্পাদক শাহিন আলম উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা