
মজিবুর রহমান: বাংলাদেশ সুপ্রিমকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাবেক ছাত্রনেতা এডভোকেট মো.মাসুদ রানাকে ফুলেল সংবর্ধনা জানিয়েছে গ্রামবাসী।
আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে
টিপ্রা গ্রামবাসীর উদ্যোগে টিপ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউপির টিপ্রা গ্রামের বাসিন্দা এডভোকেট মো. মাসুদ রানা ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ পাওয়ার পর প্রথম গ্রামের বাড়িতে গেলে তাকে এই সংবর্ধনা জানায় গ্রামবাসী।
টিপ্রা গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মজিবুর রহমান আকন্দ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সংবর্ধিত সাবেক ছাত্রনেতা এডভোকেট মো.মাসুদ রানা।জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক উজ্জামান রাজনের সঞ্চালনা অন্যদের মাঝে বক্তব্য দেন বিএনপি নেতা আমরাদ হোসেন বাচ্চু, মাওলানা নজরুল ইসলাম,আলমগীর হোসেন আপন,
আল আমিন রহমান প্রমূখ।সংবর্ধিত এডভোকেট মো.মাসুদ রানা বক্তব্যে বলেন, আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ পাওয়ার পর ঢাকায় কয়েকটি সংবর্ধনা পেয়েছি।
আজ গ্রামবাসীর কাছে থেকে যে সম্মান পেয়েছি এটিই আমার জীবনের সেরা সম্মান। আপনাদের সম্মানের কথা সারাজীবন মনে রাখবো। সাবেক এই ছাত্রনেতার বক্তব্যে জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থান স্মৃতিচারণে আবেগাপ্লুত হয় গ্রামবাসী।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...