
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজসেবক দানবীর সুবাস সাহার বাড়ি দূর্গাপূজায় অসহায় হতদরিদ্রদের মাঝে অন্ন বস্ত্র ও অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।
বুধবার মহাষষ্ঠী মধ্যদিয়ে দূর্গা পূজার মূল পর্ব শুরু হয়। অষ্টমী ও নবমীর দিনে দর্শনার্থীদের ভীর চোখে পড়ার মতো ছিল। দূর্গাপূজা শুরুর প্রথম দিন থেকে তিনি অসহায় ব্যক্তিদের মাঝে এ অন্ন, বস্ত্র ও নগদ টাকা বিতরণ করেন।
দূর্গাপূজা চলাকালীন সময়ে তিনি তাঁর বাড়িতে আসা সকল মানুষের জন্য উন্নত মানের খাবার ব্যবস্থা করেন। সুবাস সাহার এক ছেলে সুব্রত সাহা ও মেয়ে মিতা সাহা দুই ভাই বোন আমেরিকা প্রবাসী। তাদের জন্য তিনি সকলের কাছে আশির্বাদ ও দোয়া চেয়েছেন। সুবাস সাহা সারা বিশ্ব বাসির শান্তি কামনা করেন।
এসময় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সুবাস সাহার সভাপতিত্বে অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, সাবেক চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলাম নাজির, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুজ্জামান চান, নজমা জামান, বিশিষ্ট ব্যবসায়ী মিন্ঠু দাস, অমৃত সাহা, বিপ্লব পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...