
মো:নজরুল ইসলামের এরশাদ নোয়াখালীঃ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ২ নং নদনা ইউনিয়নের নিলাম হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর উল্লার অপসারণের দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
১৭ ই নভেম্বর রোজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার নিলামহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর উল্লাহর বিরুদ্ধে ছাত্রীদের শারীরিক ও মানসিক হয়রানি, স্কুলের বিভিন্ন খাতে দুর্নীতি, স্কুল ফান্ডের টাকার আত্মসাৎ এর অভিযোগ করেন।
স্থানীয় অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় যে, প্রধান শিক্ষক জাফর উল্লাহর বিরুদ্ধে স্কুলের অনিয়ম ও দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই প্রধান শিক্ষক জাফরউল্লাহর দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই আওয়ামী লীগের সন্ত্রাসী চাটুকার বাহিনীকে দিয়ে নির্যাতন ও স্কুলে ম্যানেজমেন্ট কমিটির সভাপতি প্রভাবশালী আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান হারুনা রশিদকে দিয়ে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করতেন।
স্থানীয় সূত্রে আরো জানা যায় যে, এই প্রধান শিক্ষক জাফর উল্লাহ বিগত সরকারের আমলে ২০১৬ সালে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নদোনা ইউনিয়ন চেয়ারম্যান হারুনুর রশিদকে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বানানোর জন্য, তৎকালীন সভাপতিকে বিভিন্নভাবে হেনস্থা করে কমিটির নির্বাচন না করিয়ে, চেয়ারম্যান হারুন রশিদের পেটুয়া বাহিনী কে লেলিয়ে দিয়ে তাদেরকে মারধর করে স্কুল থেকে বের করে দেন।
তৎকালীন ও পরবর্তী নির্বাচন দিনগুলোতে সেই প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা ছাড়া যারাই নির্বাচনের ফরম কিনেছেন, তাদেরকে নির্বাচন করতে না দেওয়া সহ বিভিন্ন রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্কুলের বিভিন্ন মাধ্যমে দুর্নীতি অনিয়মের বিস্তর অভিযোগ রয়েছে এই প্রধান শিক্ষক জাফর উল্লাহর বিরুদ্ধে।
স্থানীয় অভিভাবকরা আর অভিযোগ করেন বিগত ২০১৬ সালে যেখানে স্কুলের মোট ছাত্রছাত্রী ছিল প্রায় ৯ শত যা বর্তমানে এসে দাঁড়িয়েছে দুইশত থেকে আড়াইসোর কোটায়। ২০১৬ সালে এই স্কুলের ফান্ডে ছিল প্রায় ৯ লক্ষ টাকা,যা বর্তমানে শূন্যের কোটায়।
স্কুলের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক জাফরউল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেন,প্রতিমাসে স্কুলের বেতন ছিল ২৫০ টাকা কিন্তু প্রধান শিক্ষকের আদেশে তার থেকে দ্বিগুণ টাকা আদায় করা হতো, পরীক্ষার ফি তাদের থেকে দ্বিগুন থেকে তিনগুন আদায় করা হতো, প্রধান শিক্ষক অনেক সময় তাদেরকে ও মানসিক নির্যাতন করতো।
স্থানীয় অভিভাবকরা উপজেলা শিক্ষা অফিসার ও উর্ধান্য কর্তৃপক্ষের কাছে এই স্কুলের ২০১৬ সাল থেকে২০২৪ সালের স্কুলের অডিটকে তদন্ত করার দৃষ্টি আকর্ষণ করেন, তারা আরো বলেন অতি সত্যরে যদি এই প্রধান শিক্ষককে স্কুল থেকে অপসারণ না করে তাহলে অতিসত্বর এ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা কঠোর সিদ্ধান্ত নেয়ার হুশিয়ারি দেন।
স্থানীয় সূত্রে আরো জানা যায় বিগত ৫ ই আগস্ট থেকে আজ ১৭ ই নভেম্বর পর্যন্ত প্রধান শিক্ষক জাফরুল্লাহ অনুপস্থিত। এ বিষয়ে প্রধান শিক্ষক জাফরুল্লার কাছ থেকে মুঠো ফোনে জানতে চাইলে কোন মন্তব্য না করেই ফোনটা কেটে দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...