
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হোসেন পলাশ দীর্ঘ সাত মাস কর্মক্ষেত্রে বিদেশে অবস্থান শেষে দেশে ফিরে পুনরায় সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু ও অন্যান্য সদস্যরা।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু এবং সঞ্চালনা করেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিন।
এসময় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ – সভাপতি মোঃ শাহজাহান হেলাল, সহ – সভাপতি মোঃ মতিয়ার রহমান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা রানা, সাংবাদিক মোঃ লেলিন মাহমুদ, শিকদার শাহরিয়ার, মোঃ আবির হোসেন আবু ও মোঃ রাজিব হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সাগর চক্রবর্তী, মোঃ মানিক শিকদার, মোঃ ইদ্রিস আলী, মোঃ নাজমুল হোসেন, মোঃ সুজল খান, অসিম কুমার দত্ত, মোঃ সজিব মোল্লা, বিপ্রজিৎ সাহা, শেখ সালমান আহমেদ, পার্থ রায়সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
মিটিং শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসাথে দুপুরের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...