
লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের আর্থিক লেনদেন ব্যবস্হায় পরিবর্তন এসেছে। দৈনন্দিন কেনাকাটা, বিল পরিশোধ ও অর্থস্হানান্তরে নগদ টাকার ওপর মানুষ নির্ভরশীল ছিলো। বর্তমানে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট – ক্রেডিট কার্ড ও কিউআর কোডভিত্তিক পেমেন্ট ব্যবস্হার নগদবিহীন বা ক্যাশলেস লেনদেন দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে।
নরসিংদীর পলাশের ঘোড়াশালে সচেতনতামূলক এক র্যালি ও আলোচনা সভা করেছে পূবালী ব্যাংক পিএলসি।
মঙ্গলবার সকালে ঘোড়াশাল বাজার এলাকায় অবস্থিত পূবালী ব্যাংকের ঘোড়াশাল শাখা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দুদিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্ধোধন শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও গাজীপুর অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক বেলাল হোসেন সেলিম, ঘোড়াশাল শাখার ব্যবস্থাপক মো: রকিবুল ইসলাম এবং ব্যাংকের রিজোনাল ইনচার্জ এডিসিমোঃ ফজলে রাব্বীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতিগত পদক্ষেপের ফলে দেশের শহর থেকে গ্রাম পর্যন্ত ডিজিটাল লেনদেনের বিস্তার ঘটেছে।
ক্যাশলেস ব্যবস্থার বিভিন্ন সুবিধার দিক তুলে ধরেন। ক্যাশলেস শুধু সৃয় ও খরচ সাশ্রয় করে না। একটি স্বচ্ছ, আধুনিক ও গতিশীল অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...