• দেশজুড়ে প্রধান সংবাদ
  • হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় সারাদেশের এজেন্ট ব্যাংকিং মালিকদের অবস্থান কর্মসূচি

হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় সারাদেশের এজেন্ট ব্যাংকিং মালিকদের অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ , ১০ আগস্ট ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সার্ভিস বন্ধের হঠকারী সিদ্ধান্তে ৩ হাজার পরিবারের বেকারত্ব, ৫৫০ এজেন্টের আর্থিক ক্ষতি ও ১০ লাখ গ্রাহকের ব্যাংকিং সার্ভিস বন্ধের প্রতিবাদে রাজধানী ঢাকার মতিঝিলে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে সারাদেশের এজেন্ট ব্যাংকিং মালিকরা।

রোববার বেলা ১১ টা থেকে অগ্রণী ব্যাংকের প্রধান শাখার সামনে এ কর্মসূচি চলেছে দিনব্যাপী।

এই অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন, অগ্রণী ব্যাংক এজেন্ট ব্যাংকিং অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক সাত্তার চৌধুরী।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা।

মন্তব্য লিখুন

আরও খবর