
হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কের পৃথক ৪টি স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার এবং নারী শিশু সহ ২০ জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের চলিতাতলা এলাকায় ও মহাসড়কের বাগানবাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬ টার দিকে একটি কাভার্ড ভ্যান ঢাকার দিকে যাচ্ছিলো, এসময় সিলেট গ্রামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় কাভার্ড ভ্যানের চালক-হেলপার ও বাস চালক সহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। তার একটু পর-ই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানেও চালক ও হেলপার আহত হয়েছেন।
এদিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বাগানবাড়ি ও ফায়ার সার্ভিসের সামনে পৃথক দুটি স্থানে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালক ও হেলপারসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
এসময় বাস ও ট্রাকে আটকা পড়া চালক ও হেলপারকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে। এ অবস্থায় ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৫ ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকার পর সকাল ১১ টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ গাড়িগুলো রাস্তা থেকে সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে জানতে চাইলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হাসান, দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো আমাদের হেফাজতে রয়েছে, কোথাও কেউ মারা যায়নি।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানান, মহাসড়কের বাগানবাড়ি, ফায়ার সার্ভিসের সামনে এবং চলিতাতলা সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কারণে মহাসড়কে চলাচল বন্ধ হয়ে যায়।পরে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় গাড়িগুলো সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...